নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই আঞ্চলিক সংগঠনের সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে । এতে অন্তত চারজন ইউপিডিএফ নেতাকর্মী নিহত হয়েছেন ও দুইজন নিখোঁজ রয়েছেন।
শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে দীঘিনালার নাড়াইছড়ির দুলুছড়ির দুর্গম পাহাড়ি এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছেন।
ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্যমুখোশধারী গণতান্ত্রিক ইউপিডিএফ এই ঘটনা ঘটিয়েছে।
খাগড়াছড়ির দীঘিনালা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া জানান, জনসংহতি সমিতি (জেসএস) মূল দল ও ইউনাইটেড ডেমোক্রেটিভ ফন্ট (ইউপিডিএফ ) এর মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটে।
টিবিএম /জ/রা



