ডেস্ক রিপোর্ট : ছয় দফা দাবি আদায়ে এবার দেশব্যাপী পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।
আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের এই জোট।
ঘোষণা অনুযায়ী- রোববার (২০ এপ্রিল) দেশজুড়ে তারা এ কর্মসূচি পালন করবেন। তবে এ কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।
বিএম/জ/রা



