ডেস্ক রিপোর্ট : সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার এক দফা দাবিতে আজ টানা ১১ ঘণ্টা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন কলেজটির শিক্ষার্থীরা।
অবরোধের পাশাপাশি আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তিতুমীর কলেজ শাটডাউন ঘোষণা করা হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা এই অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।
সড়ক অবরোধের সঙ্গে সঙ্গে কলেজের সামনে কয়েকজন শিক্ষার্থী আমরণ অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন।
বিএম/জ/রা



