ডেস্ক রিপোর্ট : দুইটি শর্ত পূরণ না হলে বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
আজ শনিবার সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমির।
প্রথমত, জুলাই মাসের হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার দৃশ্যমান হতে হবে। দ্বিতীয়ত, প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার সম্পন্ন করতে হবে।
এই দুইটি শর্ত পূরণ না হলে বাংলাদেশের জনগণ কোনো নির্বাচন মেনে নেবে না।”
বিএম/জ/রা



