ডেস্ক রিপোর্ট : সংস্কার ইস্যুতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ আলোচনায় বসেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধি দল এই আলোচনায় বসেছে।
শনিবার (১৯ এপ্রিল) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।
বৈঠকে ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজসহ অন্য সদস্যরা উপস্থিত রয়েছেন বলে জানা গেছে দলীয় সূত্রে।
বিএম/জ/রা



