আন্তর্জাতিক ডেস্ক: নতুন মার্কিন শুল্কনীতির বিষয়ে আলোচনা করতে সোমবার (৭ এপ্রিল) যুক্তরাষ্ট্র সফরে যেতে পারেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
সম্ভাব্য সফর সম্পর্কে অবগত তিন ইসরায়েলি ও এক মার্কিন কর্মকর্তা শনিবার এই তথ্য দিয়েছেন।
নাম প্রকশে অনিচ্ছুক তিন ইসরায়েলি কর্মকর্তা দাবি করেছেন, বৃহস্পতিবার নেতানিয়াহুকে ফোন করে হঠাৎ এই সফরের আমন্ত্রণ জানান ট্রাম্প।
তখন হাঙ্গেরি সফরে ছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট। ফোনালাপেই শুল্কের বিষয়টি উঠে আসে।
সূত্র: রয়টার্স



