― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

পটুয়াখালীতে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক,পটুয়াখালী : পটুয়াখালীর বাউফল উপজেলায় বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় নওমালা ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. কামাল হোসেন বিশ্বাসকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ।

শনিবার (৫ এপ্রিল) রাতে পটুয়াখালী শহরের কালিকাপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

কামাল হোসেন বাউফল উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, বাউফল থানার বিস্ফোরক দ্রব্যের আইনের একটি মামলার তদন্তে গ্রেফতার ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে।

গ্রেফতার কামাল হোসেনকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান ওসি।

বিএম/জ/রা