― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

মহাসড়ক অবরোধ করে টঙ্গীতে শ্রমিকদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্টঃ গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় এক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। রোববার (২৩ মার্চ) সকাল ৭টা থেকে শুরু হওয়া এই অবরোধের ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়, যা ঘণ্টাখানেক পর পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয়।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় অবস্থিত বিএইচআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন এখনও পরিশোধ করা হয়নি। একাধিকবার তারিখ দিয়েও বেতন পরিশোধ না করায় ১১ মার্চ কারখানা কর্তৃপক্ষ আকস্মিকভাবে কারখানা বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। এতে ক্ষুব্ধ শ্রমিকরা সেদিনও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আলোচনার মাধ্যমে সমঝোতা হলে শ্রমিকরা অবরোধ প্রত্যাহার করেন।

তবে, প্রতিশ্রুতি অনুযায়ী ২০ মার্চের মধ্যে বেতন পরিশোধের কথা থাকলেও মাত্র ১৫০০ জন শ্রমিকের মধ্যে ১২৫০ জনের বেতন দেওয়া হয়। ফলে শ্রমিকদের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। গতকাল শ্রমিকরা কাজ না করার ঘোষণা দিলে কারখানা কর্তৃপক্ষ ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি ঘোষণা করে কারখানা বন্ধ করে দেয়। এরই পরিপ্রেক্ষিতে রোববার সকাল থেকে শ্রমিকরা আবারও মহাসড়কে নেমে আসেন এবং বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন।

খবর পেয়ে শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের বুঝিয়ে কারখানার সামনে নিয়ে গেলে সকাল সাড়ে ৮টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক মো. ইসমাইল হোসেন বলেন, “আমরা শ্রমিকদের দাবি নিয়ে কারখানা মালিকপক্ষের সঙ্গে আলোচনা করছি, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়।”

বিএম/সজীব