ভোলা প্রতিনিধি: ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাহাত (২১) মোঃ বেলাল হোসেন (২৯) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
ভোলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ রাহাত (২১) মোঃ বেলাল হোসেন (২৯) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১১ মার্চ) চরফ্যাশন ও বোরহানউদ্দিন উপজেলার পৃথক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মোঃ বেলাল হোসেন ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের ০১নং ওয়াডের চৌকিদার বাড়ির মোঃ শাহে আলম চৌকিদারের ছেলে। তিনি বাড়ির পাশের একটি মসজিদের ইমাম ছিলেন।
অন্যজন মোঃ রাহাত ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার জাহানপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের খাসবাড়ি হালটেক এলাকার মোঃ ফারুকের ছেলে। তিনি পেশায় একজন টমটম চালক।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, বেলাল বাড়ির পাশে একটি মসজিদের ইমাম ছিলেন। মঙ্গলবার সকালের দিকে ওই মসজিদের পাশের একটি নির্মানাধীন মাদ্রাসার ইটে পানি দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যান।
অন্যদিকে রাহাতের পরিবার জানায়, সকালে চরফ্যাশন উপলোর জাহানপুর খাসবাড়ি হালটেক এলাকায় বাড়ির পাশে নিজের টমটম বৈদ্যুতিক পাম্প মেশিন দিয়ে পরিস্কার করছিলেন।
এসময় পাম্প মেশিনের তারে লিকেজ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
শীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল ও বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিএম/জ/রা



