ডেস্ক রিপোর্টঃ ঢাকার সাভারের আমিন বাজারে অবস্থিত পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। মঙ্গলবার (১১ মার্চ) সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রথমে ৭টা ২০ মিনিটে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। এরপর পরিস্থিতির অবনতি হলে একে একে আরও ৮টি ইউনিট যোগ দেয়। সকাল ৮টা ৩৯ মিনিটে সর্বশেষ একটি ইউনিট যুক্ত হয়ে মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এখনও পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি সম্পর্কে আরও তথ্য পাওয়ার জন্য ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তারা কাজ করছেন।
বিএম/সজীব



