― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

সুরুজ হত্যার মূল হোতা গ্রেফতার,ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকায় সুরুজ গাজী হত্যাকান্ডের মূল হোতা শাহীন সরদার (৪৫) কে আটক করা হয়েছে।

রোববার (৯ মার্চ) দুপরে র‍্যাপিড এ্যাকশন ব্যটালিয়ন বরিশাল -৮ এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আটকের বিষয়টি জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকান্ডের মূল হোতা শাহীন সরদারসহ তার সহযোগীদের গ্রেফতারে র‍্যাব -৮ এর বিশেষ গোয়েন্দা টিম এবং র‍্যাব-৩ এর যৌথ অভিযানে গত শনিবার রাত ১১টায় ঢাকা সবুজবাগ, মাদারটেক কাঁচা বাজার এলাকায় অভিযান চালানোর মাধ্যমে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত শাহীন সরদারকে কাউনিয়া থানায় হস্তান্তরে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান র‍্যাব- ৮ ।

এদিকে সুরুজ গাজী হত্যায় জড়িতদের ফাঁসি’র দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

রবিবার (৯ মার্চ) বেলা ১১টায় কাউনিয়া হাউজিং হযরত বেলাল (রাঃ) মসজিদ সংলগ্ন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মো. সেরাজুল হক( হক মাস্টার), ৩নং ওয়ার্ড বিএনপি সদস্য সচিব মো. শহিদুল ইসলাম হাওলাদার, ওয়ার্ড শ্রমিকদল সভাপতি মো. আতাউর রহমান, বরিশাল জেলা যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক উলফাত রানা রুবেল, তারেক জিয়া পরিষদ বরিশাল মহানগর যুগ্ম আহবায়ক আঞ্জুমান আরা সাথী সহ নানা শ্রেণী পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা বলেন, সুরুজ গাজী আমাদের এলাকার সন্তান। সে মানুষ হিসেবে অতুলনীয় ও আমাদের খুব কাছের ভাই এর মত ছিল। সে নব্য বিএনপি নয়, বিগত ১৮ থেকে ১৯ বছর ধরে সে বিএনপির সাথে যুক্ত ছিলো সে।

এমন ত্যাগী ছোট ভাইর চলে যাওয়া মেনে নিতে পারছি না আমরা। আমাদের এ ভাইটাকে যারা নৃশংসভাবে হত্যা করেছে সকল খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দেবার দাবি জানাচ্ছি।

বক্তারা আরও বলেন, বিগত দিনে এ খুনি শাহীন ও তার সহযোগীরা এলাকায় মাদকের নৈরাজ্য সৃষ্টি করে মাদক, নকল সোনা বিক্রয় চক্র তৈরির মত ঘৃণ্য কর্মকাণ্ডে এ পরিবার লিপ্ত ছিলো।

আমরা এ পুরো পরিবার কে বরিশালে অবাঞ্ছিত ঘোষণা করছি। এখন কাউনিয়া এলাকার সর্বস্তরের জনগণের দাবি এ খুনিদের সর্বোচ্চ শাস্তির আওতায় এনে মৃত্যুদন্ড দেওয়া হোক।

বিএম/জ/রা