― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

চরফ্যাশনে চুরির অভিযোগে চোখ তুলে নিলো এলাকাবাসী

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি :
ভোলার চরফ্যাশনে চুরির অভিযোগে শাহাজাহান মিন্টিজ (৪০) নামে এক ব্যক্তিকে মারধর করে হাত-পা ভেঙে দুই চোখ তুলে দিয়েছে এলাকাবাসী। গতকাল রোববার (২ মার্চ) দক্ষিণ আইচা থানার নজরুল নগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে এ ঘটনা ঘটে। পরে গ্রামপুলিশ ওই ব্যক্তিকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে যান। আহত মিন্টিজ ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ‘ছিডু চোরার’ ছেলে।

এলাকাবাসী বলছে, মিন্টিজ এই এলাকার চোর চক্রের সরদার।

তবে মিন্টিজের স্ত্রী ফাতেমা বেগম অভিযোগ করেন, সন্দেহজনকভাবে তাকে তুলে নিয়ে মাঝের চর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা লোকমান হোসেনের ছেলে মো. সাকিব এবং তার দলবল মারধর করে হাত-পা ভেঙে দেওয়াসহ চাকু দিয়ে খুঁচিয়ে দুই চোখ তুলে ফেলেছে।

স্থানীয়রা জানান, মিন্টিজের পরিবার আগে থেকেই চুরি-ডাকাতির সাথে জড়িত। তার বাবা ছিডু ছিলেন পেশাদার চোর। মিন্টিজ ভোলার দক্ষিণাঞ্চলজুড়ে চুরি ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িত।

সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক বাড়িতে চুরি হয়। রোববার সকালে মিন্টিজকে চর আরকলমী গ্রামের নিজের বাড়িতে স্থানীয়রা দেখতে পেয়ে ধাওয়া করে এবং পরে জাহাঙ্গীর ফরাজির বাড়ি থেকে আটক করে। পরে তাকে ওই গ্রামের বারেক ফরাজির বাড়ির পুকুর পাড়ে নিয়ে পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া এবং দুই চোখ তুলে ফেলা হয়। খবর পেয়ে গ্রাম পুলিশ সোহরাব হোসেন কয়েকজনের সহায়তায় তাকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে পাঠান।

অভিযোগ অস্বীকার করে মো সাকিব বলেন, ‘মিন্টিজ পেশাদার চোর এবং চোর চক্রের সরদার। স্থানীয়রা তাকে দেখে ধাওয়া দিয়ে ধরে গণধোলাই এবং চোখ তুলে দিয়েছে বলে শুনেছি।’

চরফ্যাশন হাসপাতালে জরুরি বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার রিয়াজ উদ্দিন বলেন, ‘মিন্টিজ নামের ওই ব্যক্তির হাত-পা ভেঙে চোখ তুলে ফেলা হয়েছে। তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভুঁইয়া বলেন, ‘খবর পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।