― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

শান্তিরক্ষা মিশন পরিদর্শনে আফ্রিকা গেলেন সেনাপ্রধান

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ সোমবার (০৩ মার্চ) তিন দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সফরকালে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্টসমূহ ও সেখানে অবস্থানরত বাংলাদেশী শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।

এছাড়াও, সেখানকার জনসাধারণের সেবার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী শান্তিরক্ষী কর্তৃক নির্মিত একটি কমিউনিটি ক্লিনিক সেনাবাহিনী প্রধান এর উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এ বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর ০৫ টি কন্টিনজেন্ট শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে। এছাড়াও, ২০১৪ সাল হতে অদ্যাবধি ৯৯৬১ জন সেনাসদস্য শান্তিরক্ষী হিসেবে দায়িত্ব পালন এবং আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত অবস্থায় ১১ জন সেনাসদস্য জীবন উৎসর্গ করেছেন।

সূত্র: আইএসপিআর

বিএম/জ/রা