আন্তর্জাতিক ডেস্ক : গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে ইসরায়েল ও হামাসের মধ্যে মিশরের কায়রোতে আলোচনা শুরু হয়েছে।
শনিবার (১ মার্চ) প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার আগে এমনটি জানিয়েছেন মিশরের কর্মকর্তারা।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদেওন সা’র জানিয়েছেন, আলোচনার জন্য পর্যাপ্ত অভিন্ন মত রয়েছে কিনা তা জানতে ইসরায়েলি প্রতিনিধিদল মিশরে গেছে। তারা চাইবে যুদ্ধবিরতির সময় আরও বাড়ানো হোক।
প্রথম ধাপের নাজুক যুদ্ধবিরতি এখনো বজায় রয়েছে। ইসরায়েল ৪৬ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে, যার মধ্যে ২৪ জন গাজার শিশু।
তবে গাজার শাসকগোষ্ঠী হামাসের ফেরত দেয়া চার ইসরায়েলি বন্দির মৃতদেহের যাচাইয়ে বিলম্ব হওয়ায় মুক্তির প্রক্রিয়ায় দেরি হয়।
সূত্র: আলজেরিয়া



