ডেস্ক রিপোর্ট : ফেনীতে একটি পিকআপভ্যানের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় সাত ঢালাই শ্রমিক নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম-ফেনী মহাসড়কের হাফিজিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহত শ্রমিকরা জানান, চট্টগ্রামের বাঁশবাড়িয়া এলাকায় ছাদ ঢালাইয়ের কাজ শেষ করে ফেনী ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন মহীপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হারুনুর রশিদ।
বিএম/জ/রা



