ডেস্ক রিপোর্ট : জুলাই বিপ্লবে শহীদ এক নারীসহ ছয়জনের পরিচয়ই শনাক্ত হলো না এখন পর্যন্ত।
তাদের লাশ ছয় মাসের অধিক সময় পড়ে আছে ঢাকা মেডিক্যাল কলেজের লাশঘরে।
পুলিশ ও মর্গ কর্তৃপক্ষ চেষ্টা করেও গত ছয় মাসে লাশের স্বজনদের খুঁজে পাচ্ছেন না। এমনি তিনটি লাশ পড়েছিল সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গেও।
শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি জারির পর সেটি গণমাধ্যমে প্রকাশ হলে স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করে নিয়ে যান।
এ হাসপাতালটিতে অর্ধশতাধিক লাশের ময়নাতদন্ত করা হয়।
বিএম/জ/র/



