ডেস্ক রিপোর্টঃ রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় সোনালী ব্যাংকের পাশে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৯ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে লাগা আগুন প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম তলায় আগুন লাগার পর ফায়ার সার্ভিস দেরিতে পৌঁছায়, ফলে আগুন দ্রুত ভবনের তৃতীয় ও পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিস জানায়, ভবনের দ্বিতীয় তলায় সোনালী ব্যাংক থাকলেও কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তবে চারতলায় থাকা ফুটপান্ডার অফিস এবং পাঁচ তলার একটি বাসা আগুনে পুড়ে গেছে।
তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বিএম/সজীব



