ক্রীড়া ডেস্ক: কনমেবলের বয়সভিত্তিক টুর্নামেন্টে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে ৬-০ গোলে বড় ব্যবধানে হারিয়েছে আর্জেন্টিনা।
দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শুরুতেই এই জয়ে উজ্জ্বীবিত আলবিসেলেস্তেরা।
শনিবার (২৫ জানুয়ারি) ভেনেজুয়েলার মিসায়েল স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয় দু’দল।
দলকে জয় এনে দেয়ার পথে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ক্লওদিও এচেভেরি।
এছাড়া একটি করে গোল করেছেন ইয়ান সুবিয়াবরে, অগাস্টিন রুবের্তো ও সান্তিয়াগো হিদালগো। অপর গোলটি আত্মঘাতী।
বিএম/জ/রা



