― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

চিকিৎসা শেষে ছেলের বাসায় উঠলেন খালেদা জিয়া

ডেস্ক রিপোর্টঃ যুক্তরাজ্যের দ্যা লন্ডন ক্লিনিকে ১৮ দিনের চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ছেলে তারেক রহমানের বাসায় উঠেছেন। স্থানীয় সময় শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে কিংস্টনের উদ্দেশে হাসপাতাল ত্যাগ করেন তিনি।

খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বাসায় থাকলেও চিকিৎসা চলবে ডা. প্যাট্রিক ক্যানেডি ও ডা. জেনিফার ক্রসের তত্ত্বাবধানে।

যুক্তরাজ্য বিএনপির সূত্রে জানা গেছে, কিংস্টনে তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার চিকিৎসা দেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তার চিকিৎসা প্রক্রিয়া যাতে নির্বিঘ্নে চলতে পারে, সেজন্য চিকিৎসক ও নার্সদের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হয়েছে।

এর আগে খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়ে ডা. জাহিদ হোসেন বলেন, “চিকিৎসার মাধ্যমে তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এভাবে উন্নতি অব্যাহত থাকলে তিনি দ্রুত দেশে ফিরতে পারবেন। তবে লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আপাতত ওষুধের মাধ্যমে চিকিৎসা চলবে।”

বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসের মতো জটিল রোগে ভুগছেন। ২০১৮ সালে দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। করোনা মহামারির সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও বিদেশে চিকিৎসার অনুমতি পাননি।

তবে গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাষ্ট্রপতির আদেশে তার মুক্তি নিশ্চিত হয়। পাশাপাশি দুর্নীতির মামলায় তার সাজাও বাতিল করা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়।

বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কার্যক্রম এখন তার ছেলের বাসায় নির্বিঘ্নে চালানো হচ্ছে। দেশবাসী তার দ্রুত সুস্থতা কামনা করছে।

বিএম/সজীব