― Advertisement ―

‘নিষ্প্রভ’ কেইনের কাঁধে সতীর্থদের আস্থার হাত

বুন্ডেসলিগায় গোলের পর গোল করে ইউরোতে খেলতে এসে নিজেকে যেন খুঁজে ফিরছেন হ্যারি কেইন। টুর্নামেন্টে এখনও দেখা যায়নি তার সেরা চেহারা। তবে এনিয়ে একদমই...

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির বাংলাদেশ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানে অনুষ্ঠিতব্য আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। 

রোববার (১২ জানুয়ারী ) দুপুরে তামিম-সাকিব-লিটনকে ছাড়াই টাইগারদের আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

৮ দলের এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। চ্যাম্পিয়নস ট্রফির পর্দা উঠবে ১৯ ফেব্রুয়ারি, যা চলবে ৯ মার্চ পর্যন্ত। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, পারভেজ হোসেন ইমন, জাকের আলী অনিক, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা।

উল্লেখ্য, আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হাইব্রিড মডেলের চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি  ভারতের বিপক্ষে দুবাইয়ে। পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি পরের দুই ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান।

বিএম/জ/রা