― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

শীতার্তদের মাঝে ঢাকা ব্যাটালিয়ন ৫ বিজিবি’র শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক: অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা ব্যাটালিয়ন (৫ বিজিবি)।

রোববার (১২ জানুয়ারি) সকালে গাবতলী কাঁচাবাজার কলোনী এলাকায় ৩০০ জন অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান।

এসময় উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আফিক হাসান এবং সহকারী পরিচালক মো. শাহাদাত হোসেন প্রমুখ।

শীতবস্ত্র বিতরণকালে লেফটেন্যান্ট কর্নেল রকিবুল হাসান বলেন, ‘সীমান্তের অতন্দ্র প্রহরী’ বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ মোকাবেলায় সব সময়ই অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। গত কয়েক দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় প্রচন্ড শীতে অসহায় মানুষগুলো কষ্ট পাচ্ছে। সারাদেশে অসহায় ও শীতার্তদের শীতবস্ত্র বিতরণের মাধ্যমে এসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বিজিবি। এর ধারাবাহিকতায় আজ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হলো।