― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

বরিশালে বিএনপির ৩১ দফার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের দেওয়া ৩১ দফার লিফলেট বরিশালে জনসাধারণের মাঝে বিতরণ করেছে বিএনপি।

শনিবার (১১ জানুয়ারি) সকালে বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় এ লিফলেট বিতরণ করেন তারা।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ হাসান, মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক আলতাফ মাহমুদ সিকদার, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিন প্রমুখ।

বক্তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া ২০২৩ সালের ১৩ জুলাই জাতীর প্রয়োজনে এই ৩১ দফা উত্থাপন করেছিলেন। যেখানে নাগরিকদের অধিকার থেকে বৈষম্যহীন রাষ্ট্র পরিচালনার কথা উল্লেখ রয়েছে। এই কথাগুলোই আমরা সাধারণ জনতার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য লিফলেট বিতরণ করছি। যাতে করে মানুষ বুঝতে পারে বিএনপি ক্ষমতায় গেলে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে।

তারা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ একটি দেশ।

দলকে আরও সুসংগঠিত করে বিশ্ব পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উন্নয়নে বিএনপির বিকল্প কেউ নেই বলেও জানান নেতারা।