― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

সরকার কী কী করতে চায়: জানালেন উপদেষ্টা

ডেস্ক রিপোর্টঃ অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার ভিত্তিক পরিকল্পনা তুলে ধরেছেন উপদেষ্টা মাহফুজ আলম। রবিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি সরকারের লক্ষ্য ও কর্মপন্থা স্পষ্টভাবে তুলে ধরেন।

তিনি লিখেছেন, সরকারের মূল অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে: ‘জুলাই গণহত্যার শহীদ ও আহতদের তালিকা তৈরি, আহতদের চিকিৎসা প্রদান, এবং শহীদ পরিবারের সদস্যদের অর্থ সহায়তা ও পুনর্বাসন। একইসঙ্গে জুলাই গণহত্যার বিচার কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং দীর্ঘদিনের গুম-খুন ও অর্থনৈতিক লুটপাটের তদন্ত ও বিচার সম্পন্ন করা। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দ্রব্যমূল্য সহনীয় রাখা।’

মাহফুজ আলম আরও বলেন, ‘জাতীয় ঐকমত্যের ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান সংস্কার, জনস্বাস্থ্য, শিক্ষা, তথ্যপ্রযুক্তি ও আবাসনসহ জনগুরুত্বপূর্ণ খাত পুনর্গঠন করা হবে। তরুণদের জন্য কর্মসংস্থান ও উদ্যোগের ক্ষেত্রে সমতা নিশ্চিত করা এবং রাষ্ট্রীয় প্রণোদনা বৃদ্ধি করা হবে।’

তিনি পরিবেশ ও অর্থনীতির প্রশ্নেও গুরুত্ব দেন। বলেন, ‘জনগণ, প্রাণ, প্রকৃতি ও পরিবেশের অনুকূল অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে সরকারের সব কার্যক্রম পরিচালিত হবে।’

রাজনৈতিক অগ্রাধিকার প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ‘ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, জাতীয় স্বার্থ রক্ষা এবং জনগণ ও পরিবেশকে কেন্দ্র করে নীতি নির্ধারণ করা হবে। অভ্যুত্থানের শক্তিগুলোকে নতুন রাজনৈতিক কাঠামো গড়ে তোলার পক্ষে ঐক্যবদ্ধ করা হবে।’

তিনি আরও যোগ করেন, ‘জাতীয় নিরাপত্তা, স্থিতিশীলতা ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য ধরে রাখা হবে। ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া সংস্কারের মাধ্যমে জনগণের রায়কে গুরুত্ব দেওয়া হবে। তরুণ প্রজন্মকে দায়িত্বশীল ও সচেতন করে তোলার লক্ষ্যেও কাজ করা হবে।’

বি/এম সজীব