― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

‘হাসিনা আর বাংলার মাটিতে ফিরবেন না’: হাসনাত

ডেস্ক রিপোর্টঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ দাবি করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বাংলার মাটিতে ফিরবেন না। তিনি বলেছেন, ‘দেড় দশকের ফ্যাসিবাদী শাসনে হাসিনা দেশের রাজনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়ে নেতৃত্বশূন্য এক পরিস্থিতি তৈরি করেছেন। আপনারা বাস্তবতা মেনে নিন, খুনি হাসিনা আর ফিরতে পারবেন না।’

সোমবার বিকেলে ফরিদপুরের রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এক ছাত্র সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। সমাবেশে নতুন রাজনৈতিক কাঠামো নির্মাণ এবং ‘প্রোক্লেমেশন অব জুলাই’ বিপ্লবের বার্তা তুলে ধরার লক্ষ্যে তরুণ প্রজন্মের ঐক্যের ওপর জোর দেওয়া হয়।

হাসনাত প্রবীণ রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিভাজনের রাজনীতির কারণে আমাদের জাতীয় ঐক্য গড়ে ওঠেনি। তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস ও ফ্যাসিবাদবিরোধী প্রত্যয়কে আপনারা যদি সম্মান না দেখান, তাহলে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার কাজ ব্যর্থ হবে।’

দেশের পররাষ্ট্রনীতির বিষয়ে তিনি বলেন, ‘ঢাকার মসনদে কে বসবে তা আগে নির্ধারণ হতো দিল্লি থেকে। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, বাংলাদেশের মসনদ এখন থেকে দেশের জনগণই ঠিক করবে। রাজনীতিবিদদের জনগণমুখী হতে হবে, দিল্লিমুখী নয়।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম, ছাত্র আন্দোলনের সদস্যসচিব আরিফ সোহেল, সমন্বয়ক হাসিব আল ইসলাম, সোহেল রানা, ফারহান আহসান অর্ণব, সানজিদা রহমান সমতা, জেবা তাহসিনসহ আরও অনেকে।

বি/এম সজীব