ভোলা প্রতিনিধি:
ভোলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. একরামুল নামে এক আরোহী নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও দুই আরোহী। নিহত একরামুল ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের মো. হারুনের ছেলে।
বৃহস্পতিবার (৭নভেম্বর) রাতে ভোলা-চরফ্যাশন মহাসড়কের লেবুকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় একরাম বাড়ি থেকে বেরহয়ে দুই বন্ধু নিয়ে মোটরসাইকেলযোগে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম এলাকা যাওয়ার পথে লেবুকাটা রাস্তার মাথা এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় একরামসহ তার দুই বন্ধু আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এসময় একরামুলকে আশংঙ্কাজনক অবস্থায় ভোলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার (ওসি)মোঃসিদ্দিকুর রহমান নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনা স্থলে পুলিশ পাঠিয়েছেন বলে জানান।



