― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

উত্তরায় এমপির নেতৃত্বে মিছিল শেষে খিচুড়ি নিয়ে মারামারিতে আহত ৪

বরিশাল মেইল ডেস্কঃ

রাজধানীর উত্তরায় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিল শেষে খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে নিজেদের মধ্যেই মারামারিতে জড়িয়ে পড়েন তাঁরা। এতে চারজন আহত হন।আজ বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল শেষে ঘটনাটি ঘটে।
উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, ‘খিচুড়ি নিয়ে এমপি সাহেবের লোকজন নিজেদের মধ্যে হাতাহাতি করেছেন। এতে কয়েকজন আহত হয়েছেন বলে শোনা গেছে। তবে এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।’
মিছিলে অংশ নেওয়া উত্তরখান থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান মিলন বলেন, ‘আমরা মিছিল শেষে চলে এসেছিলাম। তিন হাজার লোকের খিচুড়ির আয়োজন করা হয়েছিল। সেখানে এক হাজার লোক ছিল। কিন্তু কী কারণে তাঁরা মারামারি করেছে, সেটা আমার জানা নেই।’
দুপুর থেকেই উত্তরার জসিমউদ্দিনের হলি ল্যাব এলাকায় সংসদ সদস্য মো. খসরু চৌধুরীর নেতৃত্বে মিছিলে যোগ দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মিছিলটি উত্তরার রাজলক্ষ্মী হয়ে জসিমউদ্দিন এলাকায় গিয়ে শেষ হয়। এরপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে হলি ল্যাব এলাকায় দুপুর সোয়া ২টার দিকে মারামারিতে জড়িয়ে পড়লে চারজন আহত হন। তাঁদের দুজনকে রক্তাক্ত অবস্থায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া যায়। তবে আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।