― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

শেখ মুজিবুরের সম্মান তার মেয়েই নষ্ট করেছে : মাসুদ সাঈদী

বরিশাল মেইল ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মান তার মেয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাই নষ্ট করেছেন বলে মন্তব্য করেছেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকালে পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার কলারণ চন্ডিপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এক জনসভায় তিনি এমন মন্তব্য করেন।

মাসুদ সাঈদী বলেন, শেখ হাসিনার সরকার ভেবেছিল জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করলেই এরা নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু তারাই আজ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে।

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের সময় মানুষ মন খুলে কথা বলতে পারেনি। কথা বললেই মামলা-হামলার শিকার হতে হতো। তারা মানুষের ভোটের অধিকার হরণ করেছিল, চোরের মতো দিনের ভোট রাতে নিত। আমরা এদেশে মিলেমিশে থাকতে চাই।

যে আওয়ামী লীগ করেছেন তার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু আওয়ামী লীগের নাম করে যারা ফাঁসির দড়ি নিয়ে ঘুরেছেন, আমাদের ওপর হামলা ও মিথ্যা মামলা করেছেন তাদের কোনো ক্ষমা নাই।
মাসুদ সাঈদী আরো বলেন, ধর্ম যার যার অধিকার সবার সমান। এদেশে হিন্দু-মুসলমান সকলের সমান অধিকার রয়েছে।

যারা বলেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’এ কথায় আমরা বিশ্বাসী নই। সকল সম্প্রদায়ের মানুষ আমাদের ভাই-বোন। তাদের অধিকারের ব্যাপারে আমরা সচেতন। মুসলমানের মতো এদেশে তাদেরও সমান অধিকার রয়েছে।
চন্ডিপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা সরোয়ার মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও পিরোজপুর জেলা শাখার আমির অধ্যাপক তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা নির্বাচন বিভাগের সেক্রেটারি মো. হাবিবুর রহমান, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, সেক্রেটারি মো. তৌহিদুর রহমান রাতুল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল হাই প্রমুখ।