― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

যমুনায় ঈদের আড্ডা: প্রধানমন্ত্রী ও ড. ইউনূসের মধ্যে সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময়

ঈদের অনাবিল আনন্দের মাঝে এক বিরল ও ইতিবাচক রাজনৈতিক সৌজন্যের সাক্ষী হলো রাজধানী। শনিবার (২১ মার্চ) পবিত্র ঈদুল ফিতরের দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। রাজনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় ঐক্যের বার্তা দিতেই এই দুই শীর্ষ ব্যক্তিত্বের মিলনমেলা বসেছিল ঈদের বিশেষ মুহূর্তে।

দুপুর ১২টার দিকে ড. ইউনূস যমুনায় পৌঁছালে প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যরা তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবায়দা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমানসহ পরিবারের অন্য সদস্যরা। দীর্ঘক্ষণ স্থায়ী এই সাক্ষাতে তাঁরা একে অপরের কুশল বিনিময় করেন এবং ঘরোয়া আড্ডায় মেতে ওঠেন। বিদায়ী প্রধান উপদেষ্টা ও বর্তমান প্রধানমন্ত্রীর এই হাস্যোজ্জ্বল মুহূর্তগুলো ক্যামেরাবন্দিও করা হয়।

সাক্ষাতকার শেষে জানা যায়, ব্যক্তিগত আলাপের পাশাপাশি দেশের বৃহত্তর স্বার্থে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক ধারাকে শক্তিশালী করার বিষয়ে উভয় পক্ষ গুরুত্বারোপ করেছেন। জনগণের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি তাঁরা দেশবাসীর সুখ ও সমৃদ্ধি কামনা করেন। এর আগে সকালে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করে যমুনায় ফিরে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের সঙ্গেও ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন প্রধানমন্ত্রী।