― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে ৪ শিশুর মৃত্যু; উদ্ধার অভিযান অব্যাহত

ঈদের আনন্দ নিমেষেই রূপ নিলো বিষাদে। জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে পর্যটকদের অতিরিক্ত চাপে একটি ড্রাম ব্রিজ ভেঙে পড়ে নিথর হয়ে গেছে চারটি কচি প্রাণ। শনিবার (২১ মার্চ) বিকেলে উপজেলার ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত এই অস্থায়ী ব্রিজে সমবেত হয়েছিলেন অসংখ্য দর্শনার্থী। জরাজীর্ণ ব্রিজটি পর্যটকদের ভার সইতে না পেরে হঠাৎ মাঝনদীতে ভেঙে পড়ে। এতে পানিতে ডুবে এখন পর্যন্ত চার শিশুর মৃত্যুর খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

নিহতদের মধ্যে রয়েছে কালুরচর এলাকার মোতালেব (৬) ও তার বড় বোন খাদিজা (১২), ডাকাতিয়া পাড়ার মায়ামনি (১০) এবং বেলতলি এলাকার আবীর হোসেন (১৪)। অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) মো. সাইফুল ইসলাম জানান, বিকেলে তিনজনের মরদেহ উদ্ধার করা হলেও সন্ধ্যার পর মৃতের সংখ্যা বেড়ে চারে দাঁড়ায়। দীর্ঘদিনের পুরনো ও ঝুঁকিপূর্ণ এই ব্রিজটি সংস্কারের অভাবে ছিল জরাজীর্ণ। তবুও প্রতি বছর ঈদের ছুটিতে এখানে মানুষের ভিড় লেগেই থাকে, যা আজ এক বিভীষিকার জন্ম দিলো।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এখনো নদে তল্লাশি অভিযান চালাচ্ছে। নিখোঁজ আর কেউ আছে কি না, তা নিশ্চিত করতে ডুবুরিরা কাজ করছেন। দুর্ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনিকভাবে নিষেধাজ্ঞা বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এ ধরনের প্রাণহানি ঘটেছে। বর্তমান পরিস্থিতিতে পুরো এলাকাজুড়ে বিরাজ করছে এক গুমোট শোকের ছায়া।