ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে মাসব্যাপী সিয়াম সাধনার পর আবারও আমাদের মাঝে ফিরে এসেছে আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর।
শান্তি, সৌহার্দ্য আর ভ্রাতৃত্বের এই মহিমান্বিত ক্ষণে দি বাংলাদেশ মেইল পরিবারের পক্ষ থেকে আমাদের সকল সম্মানিত পাঠক, বিজ্ঞাপনদাতা, হিতৈষী এবং শুভাকাঙ্ক্ষীদের জানাই আন্তরিক প্রীতি ও ঈদ মোবারক।
দীর্ঘ পথচলায় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনমানুষের আস্থার প্রতীক হিসেবে দি বাংলাদেশ মেইল আজ যে অবস্থানে পৌঁছেছে, তার পেছনে আপনাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসা ছিল আমাদের প্রধান চালিকাশক্তি।
আনন্দের এই শুভক্ষণে আমরা কামনা করি—ঈদের এই প্রশান্তি ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে। হিংসা-বিদ্বেষ ভুলে সবাই শামিল হই সাম্যের উৎসবে।
নিরাপদে কাটুক আপনাদের ঈদ উদযাপন। বরাবরের মতো এবারও আমরা অঙ্গীকার করছি, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং গণমানুষের কথা বলতে দি বাংলাদেশ মেইল সর্বদা আপনাদের পাশে থাকবে।
সবাইকে আবারো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা— ঈদ মোবারক!



