― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ঝালকাঠি-১: প্রচারণায় বাধা নিয়ে জামায়াত-বিএনপির পাল্টাপাল্টি বাকযুদ্ধ

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের নির্বাচনী লড়াইয়ে এবার ভিন্নমাত্রা যোগ করেছে এক সময়ের জোটসঙ্গী বা সমমনা দুই দলের মধ্যকার বিরোধ। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে রাজাপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. ফয়জুল হকের নারী কর্মীরা অভিযোগ করেছেন, শুক্তাগড় ইউনিয়নের পিংড়ি এলাকায় প্রচারণার সময় বিএনপি প্রার্থীর সমর্থকরা তাদের পথরোধ ও হেনস্তা করেছে। বিশেষ করে জেলা যুবদলের এক নেতার নাম উল্লেখ করে তারা দাবি করেন, ওই এলাকায় জামায়াতের কোনো প্রচারণা চালানো যাবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার বর্ণনা দিয়ে উপজেলা মহিলা জামায়াতের নেত্রী খাদিজা বেগম জানান, সকালে তারা ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের লিফলেট বিতরণ করতে গেলে স্থানীয় বিএনপি নেত্রীরা প্রথমে বাধা দেন। পরবর্তীতে যুবদলের নেতাকর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, তারা সংঘর্ষ এড়াতে স্থান ত্যাগ করার চেষ্টা করলেও তাদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। প্রার্থী ড. ফয়জুল হক এই ঘটনাকে ‘নারীদের ওপর ন্যাক্কারজনক হামলা’ হিসেবে বর্ণনা করে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন।

অন্যদিকে, এই অভিযোগকে স্রেফ ‘মিথ্যা ও বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছেন বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম জামাল। তার দাবি, রাজনৈতিকভাবে হেয় করতেই জামায়াত এই সাজানো নাটক সাজিয়েছে। পাল্টাপাল্টি বক্তব্যে তিনি জামায়াত প্রার্থীর রাজনৈতিক পরিপক্কতা নিয়ে প্রশ্ন তোলেন এবং অত্যন্ত কঠোর ভাষায় মন্তব্য করেন। প্রার্থীর সমর্থকরা দাবি করছেন, এলাকায় বিএনপির শক্ত অবস্থানের কারণে আতঙ্কিত হয়ে জামায়াত ভিত্তিহীন প্রোপাগান্ডা চালাচ্ছে।

একসময় মিত্র হিসেবে পরিচিত দল দুটির মধ্যে মাঠপর্যায়ের এই সংঘাত সাধারণ ভোটারদের মনে দ্বিধা তৈরি করছে। বিশেষ করে প্রচারণায় নারীদের অংশগ্রহণ এবং সেখানে বাধার বিষয়টি নিয়ে এলাকায় এখন তুমুল আলোচনা চলছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে দুই পক্ষের এই স্নায়ুযুদ্ধ ভোটের মাঠে কী প্রভাব ফেলে, এখন সেটিই দেখার বিষয়।