― Advertisement ―

শীতের বিদায় প্রসঙ্গে যা বলছে আবহাওয়া অফিস

মৌসুম শেষ না হতেই শীতের বিদায় ঘন্টা বেজে গেছে। ক্যালেন্ডারের পাতায় এখনো শীতকাল অর্থাৎ মাঘ মাস চলছে। অথচ রাজধানী সহ দেশের বড় শহরগুলোতে শীতের তেমন আমেজ নেই। চলতি মৌসুমে আবার যে শৈত প্রবাহ বা শীত আর ফিরবে সেরকম কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না আবহাওয়া অধিদপ্তার।

আজ বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টা অর্থাৎ আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী দুই-তিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তবে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। এছাড়া দেশের কিছু জায়গায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সারাদেশের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের বিভিন্ন এলাকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে।