― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

প্রার্থী বদলের দাবিতে জামায়াত কার্যালয়ে তালা,সমর্থকদের নজিরবিহীন প্রতিবাদ

সুনামগঞ্জ-১ আসনে জোটগত প্রার্থী ঘোষণার প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে জেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে শহরের হাসন নগর এলাকায় অবস্থিত জেলা জামায়াত কার্যালয়ে এই নজিরবিহীন ঘটনা ঘটে। ১০ দলীয় জোটের পক্ষ থেকে মোজাম্মেল হককে চূড়ান্ত মনোনয়ন দেওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়েন জামায়াত মনোনীত প্রার্থী তোফায়েল আহমেদ খানের সমর্থকরা।

বিক্ষুব্ধ কর্মীদের দাবি, তোফায়েল আহমেদ খান দীর্ঘ সময় ধরে তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলায় মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে জনসমর্থন তৈরি করেছেন। কিন্তু জোটের স্বার্থে ওই আসনটি মোজাম্মেল হককে ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে তৃণমূলের কর্মীরা হতাশ হয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানান, ক্ষুব্ধ সমর্থকরা কার্যালয়ের প্রধান ফটকসহ সব প্রবেশপথে তালা লাগিয়ে দেন। এসময় তোফায়েল আহমেদ খানসহ বেশ কয়েকজন নেতা কার্যালয়ের ভেতরে আটকা পড়েন।

জামায়াতকর্মী রাজন মিয়া ও মাওলানা খায়রুল বাসার সংবাদমাধ্যমকে জানান, জনপ্রিয় প্রার্থীকে বাদ দিয়ে জোটের প্রার্থীকে ছাড় দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না। অন্যদিকে, তোফায়েল আহমেদ খান কর্মীদের শান্ত করার চেষ্টা করেও ব্যর্থ হন। জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এটি দলের শৃঙ্খলার পরিপন্থী এবং জামায়াত এ ধরনের আচরণ সমর্থন করে না। বর্তমানে পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।