― Advertisement ―

ফিদেল কাস্ত্রোর ৯৯তম জন্মদিন আজ

আন্তর্জাতিক ডেস্ক
বিপ্লবের প্রবাদ পুরুষ, বিংশ শতাব্দীর অন্যতম প্রভাবশালী সমাজতান্ত্রিক বিপ্লবী এবং কিউবার সাবেক প্রেসিডেন্ট ফিদেল আলেহান্দ্রো কাস্ত্রো রুজের ৯৯তম জন্মদিন আজ।

তিনি ১৯২৬ সালের এই দিনে কিউবার পূর্বাঞ্চলের বিরান নামক স্থানে এক স্পেনীয় অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন।

অর্ধশতাব্দী ধরে আমেরিকার প্রবল বিরোধিতা ও নানা প্রতিকূলতার মধ্যেও কিউবাকে একটি সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করে তা টিকিয়ে রেখে বিশ্বজুড়ে সমাজতন্ত্রের এক অদম্য প্রতীকে পরিণত হয়েছিলেন ফিদেল কাস্ত্রো।

মহান এই নেতা হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে অধ্যয়নের সময় তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। পাঁচ দশক ধরে কিউবার নেতৃত্ব দিয়ে স্বাস্থ্যগত কারণে ২০০৮ সালে ভাই রাউল কাস্ত্রোর হাতে ক্ষমতা হস্তান্তর করেন ফিদেল কাস্ত্রো। ২০১৬ সালের ২৫শে নভেম্বর ৯০ বছর বয়সে তিনি এ পৃথিবী থেকে বিদায় নেন।

ফিদেল কাস্ত্রো এই পৃথিবী থেকে বিদায় নিলেও তিনি আজও কোটি কোটি বিপ্লবী তরুণের হৃদয়ে এক অনুপ্রেরণার নাম।