― Advertisement ―

এবার ঢামেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত

বরিশাল মেইল ডেস্কঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।ঢাকা মেডিকেল কলেজ তদন্ত...

পুশ আপ করা উপকার না ক্ষতি

স্বাস্থ্য ডেস্ক :
নিয়মিত ‘পুশ আপ’ করলে শরীরের গঠন উন্নতির পাশাপাশি হৃদরোগের ঝুঁকি কমাতে পারে। তবে ভুল পদ্ধতিতে পুশ আপ করলে কাঁধ, কব্জি, বা পিঠে ব্যথা হতে পারে।

পুশ আপ করলে কি হয় :
পুশ আপ মূলত একটি বডিওয়েট ব্যায়াম৷ এটি নিয়মিত করলে শরীরের উপরের অংশের শক্তি বাড়ে৷ পুশ আপ করার সময়, বুকের পেশী, কাঁধের পেশী এবং ট্রাইসেপস পেশী সক্রিয় এবং শরীরের গঠন উন্নত করতেও সাহায্য করে।

কিভাবে শুরু করবেন:

প্রথম দিকে সপ্তাহে ৩-৪ দিন ১০–২০ বার পুশআপ করতে পারেন। দিনে দিনে ধীরে ধীরে বাড়িয়ে ৫০–১০০ বার পুশআপ করুন। আবার এই ৫০–১০০ বার পুশআপকে ১০ বা ২০টি সেটে ভাগ করে নিতে পারেন।

নিজের পরিবর্তন বুঝবেন কিভাবে:
প্রথম সপ্তাহে বুকে, কাঁধ ও হাতে একটু ব্যথা বা খিঁচুনি অনুভূত হবে। ১০ দিনের মাথায় আপনার কোর পেশি আরও সক্রিয় হবে। দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে আপনার দেহভঙ্গি উন্নত হবে এবং হাত বা বুকের গড়নেও পরিবর্তন আসবে।

চতুর্থ সপ্তাহে, পুশআপের মাত্রায় আর ভঙ্গিতে নতুনত্ব যোগ করতে পারলে শরীরের ওপরের অংশে সেটা দৃশ্যমান হবে।

অপকারীতা:
পুশআপ বেশি করা মানেই সব সময় ভালো নয়। ভুলভাবে পুশআপ করলে পেশি গঠন করে না। বরং শরীরের বিভিন্ন ব্যথা ও আঘাত লাগার ঝুঁকি থাকে।

টিবিএম/জ/রা