নিজস্ব প্রতিবেদক:
এখন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রোবটের মাধ্যমে পক্ষাঘাতগ্রস্ত ও দীর্ঘমেয়াদি স্নায়ুজনিত রোগীর অবস্থা অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি সেবা প্রদান করা সম্ভব। রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারটি বাংলাদেশে চালু হলে আধুনিক প্রযুক্তি-নির্ভর ও পুনর্বাসন চিকিৎসায় এক নতুন যুগে প্রবেশ করবে।
বাংলাদেশে কবে, কোথায় চালু হচ্ছে :
আগামীকাল বৃহস্পতিবার (১০ জুলাই) থেকে রাজধানী ঢাকা শহরের শাহবাগে অবস্থিত বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপারস্পেশালাইজড হাসপাতালে স্থাপিত রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে সীমিত পরিসরে চালু হওয়ার কথা রয়েছে।
আজ বুধবারে (৯ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এতথ্য জানা গেছে।
চীনের অর্থ্যায়নে:
চীনের সরকার পাইলট প্রকল্পে প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবটিক যন্ত্রপাতি অনুদান দিয়েছে বাংলাদেশ কে। চীনের কারিগরি সহায়তায় প্রতিষ্ঠিত এই সেন্টারটিতে মোট ৬২টি রোবট রয়েছে, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক রোবট ।
যেভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক রোবট সেবা দিবে:
এই রোবটের মাধ্যমে রোগীর অবস্থা অনুযায়ী অত্যন্ত নিখুঁতভাবে ফিজিওথেরাপি, স্নায়ুবিক পুনর্বাসন এবং দীর্ঘমেয়াদি চিকিৎসাসেবা প্রদান করা সম্ভব হবে আশাবাদী সংশ্লিষ্টরা।
রোগীরা যেসব সেবা পাবেন:
স্ট্রোক, পক্ষাঘাত, স্নায়ুবিক বৈকল্য, দীর্ঘমেয়াদি ব্যথা, নার্ভ ইনজুরি, ফ্রোজেন শোল্ডার, দুর্ঘটনাজনিত জটিলতা বা শরীরের অঙ্গের দুর্বলতাসহ জটিল পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন তারা সেবা গ্রহণ করতে পারবেন।
কারা কারা সেবা নিতে পারবেন:
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে গণঅভ্যুত্থানে আহতরা বিনামূল্যে রোবটের মাধ্যমে এই সেন্টারে সেবা নিতে পারবেন।
এছাড়াও সাধারণ রোগীদের জন্য পরিকল্পিত নীতিমালার আলোকে ধাপে ধাপে আধুনিক রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে ফিজিওথেরাপি সেবা উন্মুক্ত করা হবে।
উন্মুক্ত হলে সাধারণ রোগীদের জন্য তাদের আর্থিক সক্ষমতার মধ্যে চিকিৎসা ব্যয় নির্ধারণ করা হবে।
রোবট পরিচালনার জন্য প্রশিক্ষন:
বিএমইউ’তে সেন্টারটি চালুর পূর্বপ্রস্তুতি হিসেবে চীনের ৭ সদস্যের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের একটি বিশেষজ্ঞ দলের নেতৃত্বে ইতোমধ্যে ২৭ জন চিকিৎসক ও ফিজিওথেরাপিস্টকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
টিবিএম/জ/রা



