― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

পুলিশ সপ্তাহের উদ্বোধন করলেন ড. ইউনূস

ডেস্ক রিপোর্ট:

‘আমার পুলিশ আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনে ৩ দিনের এ আয়োজনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

পুলিশ সদর দপ্তর জানায়, পুলিশের বিভিন্ন ইউনিটের প্রেজেন্টেশনে নিজ নিজ ইউনিটের চ্যালেঞ্জগুলো উপস্থাপন করা হবে। এ ছাড়া জনমনে আস্থা আনতে জনবান্ধব পুলিশ হতে লজিস্টিক সাপোর্ট বাড়ানো, গবেষণা বৃদ্ধিসহ বিভিন্ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

এ উপলক্ষে আগামী ৩০ এপ্রিল সকালে পুলিশ অডিটরিয়ামে এসবি, সকাল সোয়া ৯টায় সিআইডি, সকাল ১০টায় র‌্যাবের প্রেজেন্টেশন, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবের বৈঠক, ট্যুরিস্ট পুলিশ, পিবিআই ও এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) প্রেজেন্টেশন অনুষ্ঠিত হবে।

আগামী শুক্রবার পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) নির্ধারিত আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের আনুষ্ঠানিকতা।