― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

বাসার সামনে পড়ে ছিল পুলিশ সদস্যের লাশ

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর যাত্রাবাড়ির দয়াগঞ্জ এলাকা থেকে হুমায়ুন কবির (৪০) নামে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পুলিশ কনস্টেবল ঢাকা মেট্রোপলিটন পুলিশের গাড়ি চালক ছিলেন।

সোমবার (২৮এপ্রিল) দুপুড়ের দিকে যাত্রাবাড়ি দয়াগঞ্জ বটতলা এলাকায় বাসার সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) কাজী রমজানুল হক বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশ কনস্টেবল হুমায়ুন কবিরের মরদেহ বাসার সামনে পাওয়া যায়। তার গলায় দাগ রয়েছে । তবে কিভাবে তার মৃত্যু হয়েছে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।

তিনি আরও বলেন, হুমায়ুন কবির মেট্রোপলিটন পুলিশের এমটি সেকশনে চালক পদে কর্মরত ছিল। দয়াগঞ্জে স্ত্রী ছালমা ও দুই সন্তানকে নিয়ে ভাড়া বাসায় থাকতেন হুমায়ুন। ঘটনার বিস্তারিত জানতে হুমায়ুন কবিরের স্ত্রী ছালমাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

মৃত হুমায়ুনের গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়। বাবার নাম মৃত সিরাজ হাওলাদার।