― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

নিজের দুই শিশু সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছে মা: পুলিশ

ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গীতে নিজের মালিহা আক্তার (৬) ও মো. আবদুল্লাহ (৪) নামের দুই সন্তান কে ঘরে থাকা বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন মা সালেহা বেগম।

শুক্রবার দিবাগত মধ্যরাতে তিনি পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেছেন এই পাষন্ড মা। তবে কেন বা কী কারণে হত্যা করেছেন, সে বিষয়ে কোনো তথ্য দেননি ঘাতক মা।

আজ শনিবার সকালে এসব তথ্য জানিয়েছেন গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার জাহিদ হাসান।

তিনি বলেন, ‘ হত্যার ঘটনাটি নিয়ে এখন তদন্ত চলছে। আমরা জানার চেষ্টা করছি, কেন বা কী কারণে দুই সন্তানকে তিনি হত্যা করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছেন বলেও জানান এই অতিরিক্ত কমিশনার ।

নিহতরা হলো- ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার তাতুয়াকান্দি গ্রামের আব্দুল বাতেন মিয়ার মেয়ে মালিহা (৬) ও আব্দুল্লাহ্ (৪)।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে টঙ্গী পূর্ব থানার আরিচপুর রূপবানের টেক এলাকার সানোয়ার মিয়ার ৮ তলা বাড়ির তৃতীয় তলা থেকে শিশুদের মরদেহ উদ্ধার করা হয়।

বিএম/জ/রা