― Advertisement ―

ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ছাত্র জোটের বিক্ষোভ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে রেল কানেকটিভিটি বিষয়ে দুই দেশের মধ্যে সমঝোতা চুক্তির প্রতিবাদে পুলিশের বাধা অতিক্রম করে পররাষ্ট্র মন্ত্রণালয় সামনে বিক্ষোভ সমাবেশ করেছে...

‘এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল!’

ডেস্ক রিপোর্ট: তুহিন মাজহার নামে এক ব্যক্তির একটি ফেসবুক পোষ্ট শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি তার ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে যে স্ট্যাটাসটি শেয়ার করেছেন, সেখানে একটি ছবি দিয়ে ক্যাপশনে লেখা ছিল; দেখুন তো, চেনা যায়? ওনাকে দেখে আমি আকাশ থেকে পড়লাম। এত সাদামাটা আসলেন! নিজের জুতা হাতে নিয়ে অজু করতে গেলেন। আশেপাশে কেউ নাই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ একটা জায়গার উপদেষ্টা, কোনো হইহুল্লোড় নাই। মানে উনি যে এখানে আসছেন, এতে আলাদা কোনো উত্তেজনা নাই। একজন সাধারণ মুসুল্লির মতোই। শুধু সাধারণ না। গরীব একজন মুসল্লির মতো যেন এলেন, জীর্ণশীর্ণ দেখতে! এমন শাসক আর শাসনই আমাদের স্বপ্নময় ছিল! জুলাই শহীদদের কারণে এই সৎ মানুষগুলার দেখা পেলাম। আল্লাহ তাকে রহম করুন।

উল্লেখ্য যে, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) মসজিদে নামাজ পড়তে গিয়েছিলেন। সেখানে বসা অবস্থার একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দেন তুহিন মাজহার নামের ওই ব্যক্তি।