― Advertisement ―

বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত

বরিশাল মেইল ডেস্কঃআগামী বৃহস্পতিবার অনুষ্ঠেয় সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষার তারিখ পরে জানানো হবে।আজ মঙ্গলবার বাংলাদেশ...

রোববার মহাসমাবেশের ঘোষণা পলিটেকনিক শিক্ষার্থীদের

ডেস্ক রিপোর্ট : ছয় দফা দাবি আদায়ে এবার দেশব্যাপী পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে ‌‘কারিগরি ছাত্র আন্দোলন, বাংলাদেশ’।

আজ শনিবার (১৯ এপ্রিল) দুপুরে ‘রাইজ ইন রেড’ কর্মসূচি শেষে এ ঘোষণা দেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের এই জোট।

ঘোষণা অনুযায়ী- রোববার (২০ এপ্রিল) দেশজুড়ে তারা এ কর্মসূচি পালন করবেন। তবে এ কর্মসূচি ঘিরে যাতে কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি না হয়, সেদিকে শিক্ষার্থীদের সজাগ থাকার আহ্বান জানিয়েছেন কারিগরি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতারা।

বিএম/জ/রা