নিজস্ব প্রতিবেদক: বরিশালে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক বিভাগীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ মার্চ) বেলা ১১ টায় বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন বিভাগীয় কার্যালয় বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিচালক স্থানীয় সরকার বিভাগ বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সেমিনারের বিশেষ অতিথি ছিলেন পরিচালক প্রকাশনা বিভাগীয় ও উপসচিব ইসলামিক ফাউণ্ডেশন মোহাম্মদ তৌহিদুর আনোয়ারসহ অনলাইনে সংযুক্ত ছিলেন ৫ জেলার জেলা প্রশাসক বৃন্দ।
শুরুতে দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
পরে উন্মুক্ত আলোচনা শেষে অতিথিরা দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।
সেমিনার শেষে দেশ ও দশের মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
বিএম/জ/রা



