― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

বরিশালে এলএনজি চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ

বিশেষ প্রতিবেদক : বরিশালে সরকারের আর্জেন্ট এলএলসি-এর সঙ্গে করা বিতর্কিত এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) চুক্তির বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।

এ সময় পরিচ্ছন্ন জ্বালানির বিকল্পের দাবি জানানো হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে বরিশাল সার্কিট হাইজ এর সামনে প্রান্তজন, কোস্টাল লাইভলিহুড এ্যান্ড এনভায়রমেন্ট এ্যাকশন নেটওয়ার্ক এবং বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অন ইকোলজি এ্যান্ড ডেভেলপমেন্টের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালম করা হয়।

বিক্ষোভে বরিশাল শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


সমাবেশের ক্যাবের সম্পাদক রনজিৎ দত্ত বলেন, এই চুক্তির ফলে ব্যয়বহুল জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা বাড়ছে, অথচ সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানির বিকল্প উপেক্ষিত হচ্ছে।

তারা হুঁশিয়ারি দেন যে, এলএনজি আমদানি দেশের অর্থনীতিকে দুর্বল করবে এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার বাড়ায় উপকূলীয় জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবের মুখে পড়বে তা আর কোনওভাবেই মেনে নেয়া যায় না।

অনুষ্ঠানে প্রান্তজন এর নির্বাহী পরিচালক তৌহিদুল ইসলাম শাহাজাদা, পরিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য শুভংকর চক্রবর্তী, পরিবেশ ও উন্নয়ন ফোরমের সদস্য সচিব এ্যাডভোকেট শুভাষ দত্ত প্রমূখ।

বিএম/জ/রা