নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে ।
রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে বরিশালে জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
বরিশালের জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপত্বিতে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদার,অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রিয়াজ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌরনদী সার্কেল শারমিন সুলতানা রাখি, র ্যাব ৮ এর সরকারি পরিচালক মোহাম্মদ হেলাল উদ্দিন সহ বরিশালের দশটি উপজেলার নির্বাহী কর্মকর্তা,পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা।
সভায় জানানো হয় গত জানুয়ারি মাসে বরিশালের ১০ উপজেলা এবং মেট্রোপলিটন এলাকায় মোট ৩১৩ অপরাধ সংগঠিত হয়েছে। এরমধ্যে মেট্রোপলিটন এলাকায় ১৩২ টি । এতে তিনটি খুন সংগঠিত হয়েছে। আর ১০ উপজেলা ১৮১টি রয়েছে।
মেট্রোপলিটন এলাকায় দাঙ্গা ১টি,সিঁধেল চুরি ১০টি, চুরি ৮টি,নারী নির্যাতন ৮টি, মাদকদ্রব্য ৪৫টি,বিস্ফোরক দ্রব্য ১টি,পুলিশ আক্রান্ত ১টি,শিশু নির্যাতন ৫টি,ধর্ষণ একটি, অন্যান্য অপরাধ ৪৯ টি ।
অপরদিকে বরিশাল জেলায় ১৮১টি অপরাধের মধ্যে ডাকাতের দুইটি, দস্যুতা ৩টি ,সিঁধেল চুরি ৪টি, চুরি ৭টি,নারী নির্যাতন ১৮ টি মাদকদ্রব্য ২৭ টি, বিস্ফোরক দুইটি দ্রুত বিচার দুইটি, ধর্ষণ আটটি, অন্যান্য অপরাধ ১০৭ টি ।
সভায় জেলা প্রশাসক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান ।
বিএম/জ/রা



