ডেস্ক রিপোর্ট: গেল বছর কলিং ভিসায় মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের একাংশ ঢাকার কাওরান বাজার সড়ক অবরোধ করেছেন।
বুধবার(২২ জানুয়ারি ) সকাল ৯টার দিকে তারা সড়ক অবরোধ করেন।
এ সময় তারা বলেন, আমরা ৫ লক্ষ টাকা দিয়েও মালয়েশিয়া যেতে পারিনি। আমরা ড. ইউনূসের সঙ্গে দেখা করতে চাই।
আমরা ঋণ করে চলছি, পরিবার নিয়ে খুব কষ্টের মধ্যে আছি। আমাদেরকে এই জানুয়ারি মাসে মালয়েশিয়ায় যাওয়ার ব্যবস্থা করতে হবে।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া মাইন উদ্দীন বাবু বলেন, ‘আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বো না। আমাদের আরো কর্মী আসছে।
বিএম/জ/রা



