ডেস্ক রিপোর্ট : ইতালির রোম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বোমা রয়েছে এমন আতঙ্কে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয়েছে। অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বুধবার (২২ জানুয়ারি ) সকাল ৯টা ৩৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
জানা গেছে, জানা গেছে, বিজি-৩৫৬ নম্বর ফ্লাইটটি রোম থেকে ঢাকায় আসার পথে বিমান থেকে জানানো হয় ওই বিমানের কেউ বা কোনো যাত্রী বোমা বিস্ফোরণের হুমকি দিয়েছে। এ অবস্থায় সকাল ৯টা ২০ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানে ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু ছিলেন।
অবতরণের পর বিমানটিকে নিরাপত্তাবেষ্টনীতে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারা ফ্লাইট থেকে সব যাত্রীকে নিরাপদে বের করে নিয়ে আসে। ফ্লাইটের ভিতর বোমার সন্ধানে তল্লাশি চলছে।
এ বিষয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, ২৫০ যাত্রী ও ১৩ জন ক্রু নিয়ে ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
বিএম/জ/রা



