― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

নলছিটিতে অবৈধ ইটভাটায় ৩ লাখ জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি: নলছিটিতে স্কুলের পাশে অবৈধভাবে গড়ে ওঠা অনুমোদনহীন ইটভাটায় অভিযান চালিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে।

এসময় কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুঁড়িয়ে দিয়ে ভাটার এক কর্মচারীকে আটকসহ মালিককে ৩ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (১১ জানুয়ারী) উপজেলা কুলকাঠি ইউনিয়নের বারইকরণ গ্রামে মেসার্স কেটিসি ব্রিকস ইট ভাটায় পরিচালিত অভিযানের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছাড়পত্র ছাড়াই বারইকরণ গ্রামে ফসলি জমির ওপর অবৈধ পাজা তৈরি করে ইট পোড়ানো হচ্ছিল।পরে অবৈধ ইট ভাটার চিমটি ভাঙাসহ পোড়ানোর জন্য প্রস্তুতকৃত কাঁচা ইট ফায়ার সার্ভিসের দমকলের মাধ্যমে পানি দিয়ে বিনষ্ট করা হয়।

নলছিটি উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম জানান, সুগন্ধা নদী তীরবর্তী ফসলি জমিতে একটি অবৈধ ইটের পাজায় অভিযান করা হয়েছে।

কৃষি জমি বিনস্ট করে অবৈধভাবে ইট পোড়ানোর দায়ে ভাটা মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে তিন মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিএম/জ/রা