― Advertisement ―

পারভীন হত্যা: খুনি রসু খাঁর মৃত্যুদণ্ড বহাল হাই কোর্টে

চাঁদপুরের পারভীন হত্যা মামলায় আলোচিত খুনি রসু খাঁর মৃতুদণ্ড বহাল রেখেছে হাই কোর্ট।মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি কে এম ইমরুল কায়েশের...

ফেনীতে অগ্নিকাণ্ডে ১৭ ঘর পুড়ে ছাই

ডেস্ক রিপোর্টঃ ফেনী পৌরসভাধীন উত্তর সহদেবপুরে অগ্নিকাণ্ডে একটি কলোনিতে অন্তত ১৭টি পরিবারের যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৮ জানুয়ারী) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন,ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন ।

হাজেরা আক্তার নামে কলোনির এক বাসিন্দা জানান, আল্লাহর রহমতে আমরা প্রাণে বেঁচে গেলেও নিজেদের জিনিসপত্র কিছুই রক্ষা করতে পারিনি। খোলা আকাশের নিচে থাকতে হবে।

করিম নামে স্থানীয় এক যুবক বলেন, আগুন লাগার সংবাদ শুনেই এলাকাবাসী ছুটে আসে। পাশের জলাধার থেকে আমরা অনবরত পানি ঢেলেও নিয়ন্ত্রণে আনতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের সহায়তায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। না হয় আশপাশের আরও ভবন ক্ষতিগ্রস্ত হতো।

উপসহকারী পরিচালক আবদুল্লাহ হারুন জানান, মঙ্গলবার রাতে কলোনিতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের ইউনিট ছুটে যায়। পাশে জলাশয় থাকায় সেখান থেকে পানি সংগ্রহ সহজ হয়েছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখনও বলা যাচ্ছে না। এতে আনুমানিক ১০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিএম/জ/রা