― Advertisement ―

কোটাবিরোধী আন্দোলন: সড়ক অবরোধ করে বিএম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা পদ্ধতি বাতিলের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা। মঙ্গলবার (৯...

ঝালকাঠিতে অগ্নি নির্বাপণ মহড়া প্রশিক্ষণ কার্যক্রম

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠিতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃক অগ্নি নির্বাপণ মহড়া ও প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

ব্রাকের জেলা সমন্বয়ক রিসান রেজা সভাপতিত্বে সোমবার ঝালকাঠি ব্রাক অফিসে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কর্মশালায় উপস্থিত ছিলেন সিনিয়র রিজিওনাল ম্যানেজার বিশ্বজিত চন্দ্র শীল, এরিয়া ম্যানেজার (দাবি) মো. আসাদুজ্জামান, এরিয়া ম্যানেজার (প্রগতি) আতিকুল ইসলাম, স্বাস্থ্য কর্মসূচির এরিয়া ম্যানেজার ইব্রাহিম রেজা, উপজেলা হিসাব ব্যবস্থাপক মিজানুর রহমানসহ বিভিন্ন কর্মসূচির কর্মীবৃন্দ।

ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. শফিকুল ইসলামের তত্তাবধায়নে স্টেশন লিডার মো. শহিদুল ইসলাম প্রশিক্ষণ ও মহড়া কার্যক্রম পরিচালনা করেন।

প্রশিক্ষণে ১৮ জন নারী ও ২৬ পুরুষ কর্মী অংশ নেয়। যেখানে তারা আগুনের বিভিন্ন প্রকারভেদ, আগুনের ভয়াবহতা ও আগুন নিভানোর উপায় বিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান লাভ করেন।

ব্রাকের জেলা সমন্বয়ক রিসান রেজা জানান প্রতিবছর নভেম্বর মাসের শেষ সপ্তাহে ব্র‍াক নিরাপত্তা ও সুরক্ষা সচেতনতা সপ্তাহ পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় চলতি বছর ঝালকাঠি সদর এলাকা অফিস ছাড়াও জেলায় ব্রাকের আরও ১১ টি অফিসে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাথে সমন্বয়পূর্বক এ ধরণের মহড়া চলছে যা আগামী সপ্তাহের মধ্যেই শেষ হবে।