রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি :
ঝালকাঠির রাজাপুরে অসহায় শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আকিজ মনোয়ার ট্রাষ্টের সহযোগীতায় ও আলোকিত ইসলামি একাডেমির ব্যবস্থাপনায় আজ শুক্রবার (৩ জানুয়ারী) বেলা ১১টার দিকে উপজেলা সদরের মুক্তিযোদ্ধা মিলন কেন্দ্রে এ কম্বল বিতরণ করা হয়।
জানা যায়, রাজাপুরের বিভিন্ন এলাকায় তিন দফায় পাঁচ শতাধিক কম্বল বিতরণ করে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় রাজাপুর উপজেলা সদরে আজ এ কম্বল বিতরণ করেন স্থানীয় সাংবাদিকরা।
এ সময় উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান জসীম, আমাদের সময় পত্রিকার নেয়ামুল আহসান হিরন, বাংলা টিভির জেলা প্রতিনিধি আবু সায়েম আকন, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুর রহিম রেজা, সাংবাদিক খলিলুর রহমান প্রমুখ।



